প্রধান সূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে ট্রলার চালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে রব্বানি বেপারী (২৫) নামে এক ট্রলার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহত যুবকের হাত পা বাঁধা অবস্থায় ইট বেঁধে ঝুলানো ছিলো। নিহত রব্বানি বেপারী দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মো. মন্টু হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সাথে ট্রলার চালক রব্বানীর পূর্ব বিরোধ ছিল। রবিবার রাত ১০টার দিকে প্রতিপক্ষ রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে ৪ ব্যক্তি রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। সকালে স্থানীয় গ্রামবাসী কাপালিরহাট খালে ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের ভাসমান লাশ উদ্ধার করে। এসময় তার হাত পা বাঁধা অবস্থায় ইট দিয়ে ঝুলানো অবস্থায় ছিল।
স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল ঘটনা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।
নিহত রব্বানীর বাবা মন্টু বেপারী বলেন, আমার ছেলেকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে। নৌ-পুলিশকে জানানো হয়েছে। আমরা তাদের সহযোগিতা করবো, জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial