স্বরূপকাঠিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা : অভিযুক্ত গ্রেফতার
স্বরূপকাঠিতে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এর আগে শনিবার বিকেলে ধর্ষনের শিকার ওই ছাত্রীর খালা জেসমিন বেগম বাদী হয়ে চামী গ্রামের মনির হোসেন ফরাজীকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। রবিবার ধর্ষনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম উপজেলার চামী গ্রামের একটি দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী। গত ২৫ জুলাই সকাল ১১টার দিকে ভিকটিম পাশ্ববর্তী দোকানে গেলে দোকানের মালিক মনির তাকে (ভিকটিম) দোকানের মধ্যে ঢুকিয়ে দরজায় বাইরে থেকে তালা দিয়ে দেয় এবং দোকানের ঝাপ খোলা রেখে সে ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষন করে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার ধর্ষনের শিকার ছাত্রীকে ডাক্তরী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
