প্রধান সূচি

ভান্ডারিয়ার জোড়া খুনের প্রধান আসামী মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলাকেটে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি বাদল খানকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেফতার করে র‌্যাব-১০।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাদল খান মুন্সিগঞ্জের শ্রীনগরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার রাতে তাকে ভান্ডারিয়া থানায় আনা হয়েছে এবং দ্রুত তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ মে উপজেলার ধাওয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বাদল তার স্ত্রী চম্পা বেগম (৩২) এবং শাশুড়ি বিলকিস বেগমকে (৫০) গলাকেটে হত্যা করে। হত্যার পর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ধাওয়া বাজারের মুদি দোকানী বাদল খানের সঙ্গে চাচাতো বোন চম্পা বেগমের ২০ দিন পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই চম্পাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে বাদল। চম্পাকে বিবাহের আগেও বাদল আরও তিনটি বিয়ে করে। তার নির্যাতনে শিকার হয়ে আগের তিন স্ত্রী তাকে ছেড়ে চলে যান। গত ৫ মে রাত আনুমানিক ১১টার দিকে পারিবারিক কলোহের জেরে স্ত্রী চম্পা বেগম ও বৃদ্ধ শাশুড়ি বিলকিস জাহানকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে মরদেহে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা বাদলের দ্বিতীয় পক্ষের স্ত্রীর শিশু ছেলে ইয়াসিন (১০) ঘর থেকে পালিয়ে গিয়ে ঘটনাটি পাশের বাড়ির লোকজনকে জানালে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলে। এসময় ঘাতক বাদল পালিয়ে যায়। দীর্ঘদিন পালিয়ে তাকার পরে ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial