প্রধান সূচি

Saturday, July 26th, 2025

 

নদ-নদীর পানি বৃদ্ধি

পিরোজপুরে ৭ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত : জনজীবন বিপর্যস্ত

উপকূলীয় জেলা পিরোজপুরে নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। হালকা দমকা বাতাস, জোয়ারের পানি ও টানা বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার ৭টি উপজেলার শতাধিক গ্রাম পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার জেলার বলেশ্বর ও কঁচা নদীর টগড়া-চরখালী ফেরিঘাট এলাকা এবং ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল এলাকায় নদীর পানি ৪ থেকে ৫ ফুট পর্যন্ত বেড়েছে। এর ফলে নদী তীরবর্তী গ্রামগুলো জোয়ারের অতিরিক্ত পানিতে প্লাবিত হয়েছে।পিরোজপুর সদর উপজেলা, পিরোজপুর পৌরসভা, ইন্দুরকানী, কাউখালী, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে গেছে। প্রভাববিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার জোড়া খুনের প্রধান আসামী মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলাকেটে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি বাদল খানকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেফতার করে র‌্যাব-১০।থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাদল খান মুন্সিগঞ্জের শ্রীনগরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার রাতে তাকে ভান্ডারিয়া থানায় আনা হয়েছে এবং দ্রুত তাকে আদালতে প্রেরণ করা হবে।উল্লেখ্য, গত ৫ মে উপজেলার ধাওয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বাদল তার স্ত্রী চম্পা বেগম (৩২) এবং শাশুড়ি বিলকিস বেগমকে (৫০) গলাকেটে হত্যাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial