প্রধান সূচি

পিরোজপুুরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখা।
সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবির অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র মূলক মিথ্যাচার-অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং মিডফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং কুচক্রি মহল কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখার সভাপতি আ. ছালাম বাতেন।
শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যের শুরতে ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দূর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেন।
সমাবেশে তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ঐ দলটির ভূমিকা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। বিএনপিকে হেয় প্রতিপন্ন করা এবং তারেক রহমানের নামে মিথ্যাচারে লিপ্ত হয়েছে কয়েকটি রাজনৈতিক দল। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা বিএনপির ১নং সদস্য ও পিরোজপর জেলা আদালতের পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহাতাফ উদ্দিন রিপন প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial