প্রধান সূচি

পিরোজপুরে পরিবহন বাস ভাড়া যৌক্তিক করার দাবীতে যাত্রী কল্যাণ সমিতির মানববন্ধন

গত কয়েক বছরে একাধিকবার পেট্রোল, ডিজেল, অকটেনের দাম কমলেও কমেনি বাসসহ পরিবহনের ভাড়া। এছাড়া কৌশলে বিআরটিএকে ভুল বুঝিয়ে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ হয়ে ঢাকা যাওয়া আসার ভাড়া ১শত টাকা বেশি নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের শহীদ মিনার সড়কে মানববন্ধন আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক মইনুল আহসান মুন্না, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ আবু, যুগ্ম আহবায়ক জগৎ প্রিয় দাস বিষু, সদস্য সচিব হাছিবুর রহমান, জাহাঙ্গির হোসেন মিঠু, মো নাসির উদ্দিন, সাংবাদিক খেলাফত হোসেন খসরু প্রমুখ।
বক্তারা বলেন, বিআরটিএ-কে ভুল বুঝিয়ে পরিবহনের মালিকরা পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ হয়ে ঢাকা যাওয়া আসার ভাড়া বাবদ ৬৫০ টাকা আদায় করে চলছে। এখানে তারা কৌশলে বিআরটিএকে ভুল বুঝিয়ে রুট দেখায় ঢাকা-বরিশাল-পিরোজপুর অথবা ঢাকা-বাগেরহাট-পিরোজপুর। কিন্তু বিগত প্রায় ১০ বছর ধরে এই রুটে বাস চলেনা। বর্তমানে পিরোজপুর-নাজিরপুর ভায়া গোপালগঞ্জ হয়ে ঢাকা যেতে ওই পথের চেয়ে প্রায় ৮০ কিলোমিটার পথ কম। তাই যৌক্তিক ভাড়া ৫৫০ টাকা নেয়ার দাবী জানান তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial