প্রধান সূচি

পিরোজপুরে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ শাহীন হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের হোরের হাওলা নামক স্থানের তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই (নিরস্ত্র) রবীন রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ মাদক কারবারী শাহীন হাওলাদারকে পিরোজপুর পৌরসভার হোরের হাওলা নামক স্থান থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের ছেলে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। সোমবার রাতে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা বলে পুলিশ জানায়।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানান।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, শাহিন হাওলাদার নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial