প্রধান সূচি

পিরোজপুরে কৃষি বিভাগের উদ্যোগে উদ্যোক্তা ও স্থিতিশীলতা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

কৃষি, পুষ্টি, উদ্যোক্তা ও স্থিতিশীলতা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পিরোজপুরে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়ে ছে।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম এন এগ্রিকালচারাল এন্ড রুরার ট্রান্সফর্মেশন অফ নিউটেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, জেলা কৃষক দলের সভাপতি মো. নাছির আহমেদ বাচ্চু, কৃষক আসাদুজ্জান প্রমুখ।
কর্মশালায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্থিতিশীলতা বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ও বাস্তবমুখী চর্চা নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী এ কর্মশালায় শতাধিক কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial