কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দেবষ্মিতা সাহা মৌলিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। মৌলি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর গান এ শ্রেষ্ঠত্ব অর্জন করে।
মঙ্গলবার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর ও সংবর্ধিত শিক্ষার্থী দেবস্মিতা সাহা মৌলি।
সংবর্ধনাকালে বিদ্যালয়ের পক্ষ থেকে মৌলির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় উপ¯ি’ত ছিলেন মৌলির পিতা ইন্দুরকানি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, মৌলির সাফল্যে আমরা আনন্দিত। এই আনন্দ সকলে ভাগ করে নিতে এবং অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে ।
উল্লেখ্য, গত ১০ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে মৌলির হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
