Tuesday, May 27th, 2025
স্বরূপকাঠীতে বিদ্যালয়ে ১৫ মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি বিদ্যালয়ের ১৫জন মেয়ে শিক্ষার্থী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকরা এটাকে ম্যাস হিস্টেরিয়া (H.C.R) রোগ বলে বলে জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা অসুস্থদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। অভিভাবকরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন। হঠাৎ বিদ্যালয়ের একাধিক মেয়ে শিক্ষার্থীরা একসাথে অসুস্থ হয়ে পড়ায় অনেকটা আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তবে হাসপাতালের ডাক্তার ও নার্সরা বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে।বিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দেবষ্মিতা সাহা মৌলিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। মৌলি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর গান এ শ্রেষ্ঠত্ব অর্জন করে। মঙ্গলবার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর ও সংবর্ধিত শিক্ষার্থী দেবস্মিতা সাহা মৌলি। সংবর্ধনাকালে বিদ্যালয়ের পক্ষ থেকে মৌলির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় উপ¯ি’ত ছিলেন মৌলির পিতা ইন্দুরকানি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রতবিস্তারিত পড়ুন
