প্রধান সূচি

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ

পিরোজপুরে এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শ্রমজীবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এবং বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়ারোধ করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপি শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন ধরণের সহায়তার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে পিরোজপুর এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত একশত ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা ও কলম বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে খাতা কলম তুলে দেন বিদ্যালয়ের সভাপতি সমাজসেবক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর এপেক্স ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান, এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নজরুল ইসলাম, পিরোজপুর ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম, এপেক্স ক্লাব বোর্ড সদস্য অমিত বিশ্বাস।
বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম বলেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপি দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করে চলছে। এরই অংশ হিসেবে এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার সুযোগ হয়েছে। শিশুদের স্কুলগামী করা এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আজ আমরা খাতা কলম বিতরণ করছি, আগামী দিনেও আমরা চেষ্টা করবো অত্র বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের পাশে থাকার।
প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য ওয়ার্ল্ড ভিশনের এটি একটি মহতি উদ্যোগ। আমরা আশা রাখি ওয়ার্ল্ড ভিশন এই সকল শ্রমজীবী অসহায় শিশুদের পাশে থাকবে।
উপস্থিতছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিয়মিত বিদ্যালয়ে আসলে আরো বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়া হবে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসারবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial