প্রধান সূচি

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে পিরোজপুর জেলা স্টেডিয়ামের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহবায়ক কমিটির সদস্য এলিজা জামান প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌরসভা একাদশ বনাম নেছারাবাদ উপজেলা একাদশ ও ২৪ মে পিরোজপুর সদর একাদশ বনাম নাজিরপুর উপজেলা একাদশ এর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। তারা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে একটি উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নতুন খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial