কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নারীপক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় ও ডিডিএস ফাউন্ডেশন এর সহযোগিতায় অর্ধশতাধিক নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। এসময় কাউখালী সদর ইউনিনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, নারীপক্ষের কোষাধ্যক্ষ রেহানা সামদানী কনা, নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও উপস্থিত ছিলেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মাঝিকে কারাগারে প্রেরণ : এলাকায় মিষ্টি বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে এলজিইডির ঠিকাদারী কাজে দুর্নীতির মামলায় ৫ সরকারী কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার : কারাগারে প্রেরণ »
