প্রধান সূচি

Thursday, April 17th, 2025

 

পিরোজপুরে এলজিইডির ঠিকাদারী কাজে দুর্নীতির মামলায় ৫ সরকারী কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার : কারাগারে প্রেরণ

পিরোজপুরে এলজিইডি’র ঠিকাদারী কাজে দুর্নীতির মামলায় ৫ সরকারী কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর জেলা এ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক জেলা এ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসান, পিরোজপুর এলজিইডি অফিসের হিসাব রক্ষক একেএম মোজাম্মেল হক খান। এর আগে গত ১৫ এপ্রিল দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ২৭ জনকে অভিযুক্ত করে ৮টি মামলা দায়েরবিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নারীপক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় ও ডিডিএস ফাউন্ডেশন এর সহযোগিতায় অর্ধশতাধিক নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। এসময় কাউখালী সদর ইউনিনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, নারীপক্ষের কোষাধ্যক্ষ রেহানা সামদানী কনা, নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial