প্রধান সূচি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়েছে। বরিবার সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমানে এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই যেভাবে ভ‚মিকা রাখছেন, তাতে অচিরেই পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন প্রজন্মের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে। ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
বেলা ১১টায় বিশ^বিদ্যালয় অস্থায়ী ভবনে বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. সূচিতা শারমিন জাতীয় পতাকা এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠকে ২০২১সালের ১২ জানুয়ারি তারিখে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইন-২০২০’ এর খসড়া অনুমোদন করে। ২০২২ সালের ১৩ এপ্রিল জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ২০২৫ সালের ১৬ জানুয়ারি অন্তরবর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর থেকে পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করে।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানান, পিরোজপুর শহরতলীর কদমতলা ইউনিয়নে প্রায় ২০০ একর জমি অধিগ্রহন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরী হচ্ছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পর এটি বরিশাল বিভাগের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ গত ২০২৩-২৪ সেশনে (ভর্তি বছর ২০২৪) ৪টি বিষয়ে বিজ্ঞান অনুষদ- গণিত বিভাগ/মনোবিজ্ঞান বিভাগ/পরিসংখ্যান বিভাগ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রতি বিভাগে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পাঠদান শুরু হয়েছে। বর্তমানে ১৬ জন শিক্ষক এবং ১৫১ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial