প্রধান সূচি

ঈদের দিনে মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিনে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী মিম আক্তার আহত হয়। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন তুহিন উপজেলা বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঈদের দিন মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার মোটর সাইকেলে করে ঘুরতে বের হন। এ সময় উপজেলা চন্ডিপুর ও ইন্দুরকানী সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সড়ক বাতির পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল নিয়ে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী সড়কের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ মহিউদ্দিন তুহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়না তদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial