Monday, March 31st, 2025
ঈদের দিনে মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিনে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী মিম আক্তার আহত হয়। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন তুহিন উপজেলা বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঈদের দিন মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার মোটর সাইকেলে করে ঘুরতে বের হন। এ সময় উপজেলা চন্ডিপুর ও ইন্দুরকানী সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাকবিস্তারিত পড়ুন
