প্রধান সূচি

মঠবাড়িয়ায় ধান ক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হোসেন ধলু (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধানক্ষেতের পাশে নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোর ইমরান উপজেলার বাদুরতলী গ্রামের মনির হোসেন আকনের ছেলে। সে শুক্রবার বাড়ি থেকে ইফতার করে বের হয়ে আর ঘরে ফেরেনি। নিহত ইমরান স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র। নিহত ইমরানের চাচা ফারুক হোসেন আকন জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের স্বজনদের সাথে ইফতার শেষে ইমরান বাইরে ঘুরতে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। রাতভর স্বজনরা তাকে খুঁজে পায়নি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় কৃষকরা ধানক্ষেতের শধ্যে একটি নালার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। স্কুলছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। ধারণা করা হচ্ছে ধান ক্ষেতে বিদ্যুতের তার ব্যবহার করে ইদুর মারার ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial