Saturday, March 29th, 2025
কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে শনিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে শিয়ালকাঠী চৌ-রাস্তা এলাকায় ছাত্রদলের সভাপতি সোয়াইব সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদসহ জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তরা অবিলম্বে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য, শুক্রবার রাতে কাউখালীরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ধান ক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হোসেন ধলু (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধানক্ষেতের পাশে নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোর ইমরান উপজেলার বাদুরতলী গ্রামের মনির হোসেন আকনের ছেলে। সে শুক্রবার বাড়ি থেকে ইফতার করে বের হয়ে আর ঘরে ফেরেনি। নিহত ইমরান স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র। নিহত ইমরানের চাচা ফারুক হোসেন আকন জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের স্বজনদের সাথে ইফতার শেষে ইমরান বাইরে ঘুরতে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। রাতভর স্বজনরা তাকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় ছাত্রদলের নেতাকর্মীসহ আহত-৫ : ঘরে অগ্নিসংযোগ
পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতার পোস্টার লাগানোর সময় সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর একটি কাঠের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাঢ়ীর হাট ও রাঢ়ী বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার শিকার ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, রাতে তারা একই এলাকার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর জন্য রাঢ়ীর হাটে যায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি রাসেল রাঢ়ী এবং তার ভাই ঢাকায় যুবলীগেরবিস্তারিত পড়ুন
