পিরোজপুরে জেলা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুর সদর উপজেলা টোনা ইউনিয়নে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর পিরোজপুর জেলা শাখান সভাপতি অধ্যক্ষ দিলিপ কুমার মিস্ত্রি। সভাপতিত্ব করেন টোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হাওলাদার
বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান সাওন, টোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দুল হাওলাদার।
Please follow and like us:
« পিরোজপুরে বাস চাপায় নিহত-২ : আহত-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত »
