পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের বাসভবন চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এর সহধর্মিনী আখতারা আরজু নীরু দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গাজী কামরুজ্জামান শুভ্র, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য এম এ জলিল, কেএম মনিরুল ইসলাম সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বাস চাপায় নিহত-২ : আহত-১ »
