প্রধান সূচি

ভান্ডারিয়ায় তারুণ্যের উৎসব উদ্যাপন

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সকালে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে স্থানীয় বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে ঐ বিদ্যালয় মাঠে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে আন্ত:ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইনচার্জ আহম্মেদ আনওয়ার, ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল রাফী ও গাজী তৌফিক হোসাইন।
উদ্বোধনী খেলায় উপজেলার ৩নং তেলিখালী ও ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদের খেলোয়াররা অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial