প্রধান সূচি

Monday, January 13th, 2025

 

পিরোজপুরে মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পিরোজপুরে মহিলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার পিরোজপুর সরকারি মহিলা কলেজ মাঠে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় তারুণ্যের উৎসব উদ্যাপন

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদ্যাপন করা হয়। এ উপলক্ষে সকালে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে স্থানীয় বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে ঐ বিদ্যালয় মাঠে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে আন্ত:ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইনচার্জ আহম্মেদ আনওয়ার, ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল রাফী ও গাজী তৌফিক হোসাইন। উদ্বোধনীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার শংকরপাশা ইউনিয়নের গোলাম হায়দার মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গোলাম হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।বিস্তারিত পড়ুন


নাজিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় অগ্নিকান্ডে ১৭টি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার গাওখালীতে ক্ষতিগ্রস্ত ১২টি দোকান মালিককে নাজিরপুর উপজেলা পরিষদে কার্যালয়ে পক্ষ থেকে এবং শ্রীরামকাঠীতে ক্ষতিগ্রস্ত ৫টি দোকান মালিককে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। এসময় প্রতিটি দোকান মালিককে ৭ হাজার ৫শ’ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চঁন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial