প্রধান সূচি

গোলাপি চাঁদ

আমার আকাশের চাঁদ তুমি,
তোমার জোৎস্নায় বিমোহিত আমি!
শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রই
পথ পানে চেয়ে ভাবি তুমি কই?
যখন দেখি চাঁদ বদল খানি,
দূর হয়ে যায় সব গøানি!
মুগ্ধ হয়েই তোমায় দেখি,
চোখে হাজার স্বপ্ন আঁকি।
তুমি নারী নাকি আকাশের পরী,
ললনা, আমি ভেবেই ভুল করি।
তোমার চুলে কামিনী’র সুবাস
হৃদয়ে দেয় সুখের আবাস!
ভ্রমর একটি ফুলের জন্য,
সন্ধান করে গভীর অরণ্য।
লোহা যেমন চুম্বকে টানে,
ছুটে যাই সখী তোমার পানে।
অনাবিল প্রেম মায়ায়
ডুবে আছি আমি!
কতো টা ভালোবাসি তোমায়,
জানে অন্তর্যামী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial