Thursday, January 2nd, 2025
কাউখালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠীর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য মেহেদী হাসান রুবেলকে প্রকাশ্যে লাঞ্চিত ও দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের শিয়ালকাঠী চৌরাস্তায় মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম, শাহিন হোসেন, মেহেদী হাসান রুবেল, সমাজসেবী গিয়াস উদ্দিন তালুকদার, মইনুল ইসলাম চুন্নু তালুকদার, মুসলেম মোল্লা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গাজী সিদ্দিকুর রহমান ইউপি সদস্য মামুন হাওলাদারসহ দু’টি হত্যা মামলার আসামি। তিনি আওয়ামী লীগ আমলে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনিবিস্তারিত পড়ুন
গোলাপি চাঁদ
আমার আকাশের চাঁদ তুমি, তোমার জোৎস্নায় বিমোহিত আমি! শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রই পথ পানে চেয়ে ভাবি তুমি কই? যখন দেখি চাঁদ বদল খানি, দূর হয়ে যায় সব গøানি! মুগ্ধ হয়েই তোমায় দেখি, চোখে হাজার স্বপ্ন আঁকি। তুমি নারী নাকি আকাশের পরী, ললনা, আমি ভেবেই ভুল করি। তোমার চুলে কামিনী’র সুবাস হৃদয়ে দেয় সুখের আবাস! ভ্রমর একটি ফুলের জন্য, সন্ধান করে গভীর অরণ্য। লোহা যেমন চুম্বকে টানে, ছুটে যাই সখী তোমার পানে। অনাবিল প্রেম মায়ায় ডুবে আছি আমি! কতো টা ভালোবাসি তোমায়, জানে অন্তর্যামী।
