কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৬ প্রতিষ্ঠানে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যলয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।
শনিবার দুপুরে উপজেলার দক্ষিন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী দক্ষিন বাজারে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারী স্পর্স মেডিকেল হলকে ৩ হাজার টাকা, নি¤œমানের পণ্য বিক্রি করায় আনিস কনফেকশনারীকে ২ হাজার টাকা এবং জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় একই এলাকায় মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অভিযোগে সাইদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, পুস্প মেডিকেল হলকে ২ হাজার ৫শত টাকা, সাগর স্টোরকে ৩ হাজার টাকা, খান ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
