প্রধান সূচি

Sunday, December 22nd, 2024

 

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৬ প্রতিষ্ঠানে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যলয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। শনিবার দুপুরে উপজেলার দক্ষিন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী দক্ষিন বাজারে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারী স্পর্স মেডিকেল হলকে ৩ হাজার টাকা, নি¤œমানের পণ্য বিক্রি করায়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ২৫ দিনেও খোঁজ মেলেনি ৩ সন্তানের জননীর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের মৎস্যজীবি শহিদুল হাওলাদারের স্ত্রী ৩ সন্তানের জননী শিমু আক্তার (৩০) গত ২৭ নভেম্বর নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৫ দিন অতিবাহিত হলেও তার কোন খোঁজ মিলছে না। এ ঘটনায় গত ২৯ নভেম্বর তার মা হনুফা বেগম ভান্ডারিয়া থানায় একটি ডায়েরী করেছেন। নিখোঁজ শিমু আক্তারের মা হনুফা বেগম জানান, ৮বছর পূর্বে চরখালী গ্রামের মৎস্যজীবি শহিদুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। স্বামীর বাড়ীতে ৩টি শিশু সন্তান নিয়ে সংসার করছিল (দুইটি ছেলে ইব্রাহিম (৩) আবদুল্লাহ (২) ও মেয়ে আমিনা-৭)। গত ২৭ নভেম্বর ভোর থেকে তার মেয়ে শিমু আক্তার নিখোঁজবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial