নাজিরপুরে ব্রীজ ভেঙ্গে ৬ গ্রামের যোগাযোগসহ নৌ চলাচল বন্ধ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিলডুমরিয়া গ্রামের মালিবাড়ী খালের উপর নির্মিত ব্রীজটি গত রবিবার সকালে ভেঙ্গে পড়ে। ফলে দুর্ভোগে পড়েছে কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৬ গ্রামের হাজার হাজার মানুষ। বিঘিœত হচ্ছে মালবাহী ট্রলার ও নৌকা চলাচল।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত হয় ব্রীজটি। পুরাতন এই ব্রীজটির উপরের কাঠের পাটাতন ও লোহার রেলিং খালের মধ্যে নুয়ে পড়েছিল অনেক আগেই।
সরেজমিন দেখা গেছে, ব্রীজের মাঝ বরাবর অংশটি ভেঙ্গে খালে পড়ে গেছে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় ছাত্র-ছাত্রীদের ঝুঁঁকি নিয়ে ট্রলারে খাল পারাপার হতে হচ্ছে। ব্রীজটির ভাঙ্গা অংশে কচুরিপানা আটকে থাকায় ট্রলার, নৌকা ওই ব্রীজের নিচ দিয়ে চলাচল করতে পারছে না। নৌযান চালকরা জানান, ভাঙ্গা অংশ অপসারণ না করলে এই খালে তাদের নৌযান চলাচল করা সম্ভব নয়। তাই ভাঙ্গা অংশ দ্রæত অপসারণ করার দাবি জানান তারা।
বিলডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র মিত্র বলেন, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় আমরা ট্রলার দিয়ে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করেছি। কিন্তু এটির একটি স্থায়ী সমাধান প্রয়োজন। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি লোকজন পারাপারের জন্য দ্রæত ব্রীজ নির্মাণ একান্ত প্রয়োজন।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কয়েক গ্রামের মানুষের এবং শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে। তাই যত দ্রæত সম্ভব ব্রীজটি নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, ব্রীজটি দ্রæত সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
