প্রধান সূচি

কাঁঠালিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুমন মালাকার নামের এক দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আওরাবুনিয়া গ্রামের সুনীল মালাকারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাবার আগেই ঘরটি সম্পুর্ন পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দিনমজুর সুমন মালাকার। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী মো. মাহবুব নকীব জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সুমন মালাকারের বসতঘরে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দেয় স্থানীয় লোকজন। পরে স্থানীয়ভাবে আগুন নিভানোর চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিস আসার আগেই বসতঘরটি পুড়ে যায়। এসময় ঘরের মধ্যে থাকা ৪টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মারা যায়।
ভুক্তভোগী সুমন মালাকার জানান, বৃহস্পতিবার বিকেলে ঘরে তালা দিয়ে স্ত্রীকে ডাক্তার দেখাতে পাশর্^বর্তী রাজাপুর যান। সেখান থেকে ফেরার পথে খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি সমস্ত ঘর পুড়ে গেছে। আমি এখন নি:শ^ হয়ে গেছি।
স্থানীয় ইউপি মেম্বার মো. বজলুর রহমান জানান, সুমন মালাকার একজন দিনমজুর। তার বসতঘরটি সম্পুর্ন পুড়ে গেছে। ওর মাথা গোঁজার এখন আর জায়গা নেই। ইউনিয়ন পরিষদ থেকে সহায়তার চেষ্টা করছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial