Friday, November 1st, 2024
বিএনপির উদ্যোগে ভান্ডারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির পক্ষ থেকে আবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনের হাটে এবং ১১টায় কাপালির হাট গুচ্ছগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রান্তিক মানুষ নানা রোগে আক্রান্ত হয়, তাই আপনাদের জন্য এই মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এসময় উপস্থি ছিলেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্মবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকাসহ ৪ চাঁদাবাজ গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সেনাবহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছারছীনা গ্রামের আব্দুল হাকিমে ছেলে মো. লোকমান, জগৎপট্টি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম, ছারছীনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম, একই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. ফরিদ হোসেন। নেছারাবাদ সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর উপজেলার সেনা ক্যাম্পের সেনাবাহিনী নিয়মিত টহল অভিযানে নামেন। এসময় উপজেলার মাগুরা বাজারে ওই ৪ ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়ক থেকে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবিস্তারিত পড়ুন
কাঁঠালিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই
ঝালকাঠির কাঁঠালিয়ায় সুমন মালাকার নামের এক দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আওরাবুনিয়া গ্রামের সুনীল মালাকারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাবার আগেই ঘরটি সম্পুর্ন পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দিনমজুর সুমন মালাকার। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী মো. মাহবুব নকীব জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সুমন মালাকারের বসতঘরে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দেয় স্থানীয় লোকজন। পরে স্থানীয়ভাবে আগুন নিভানোরবিস্তারিত পড়ুন
