প্রধান সূচি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : কাউখালীতে দুই জেলের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের কাউখালীতে উপজেলায় কঁচা নদীতে ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লা এই কারাদন্ড দেন।
কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কাউখালীর চিরাপাড়া গ্রামের রাজিব খান (২৪) ও ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মিন্টু ডাকুয়া (২৩)।
জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কাউখালী উপজেলার কঁচা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। এমন খবরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই ২ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে রাতে আটক দুই ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial