প্রধান সূচি

Friday, October 18th, 2024

 

পিরোজপুরে পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা বন্ধ

আরইবি এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিভাগীয় শাস্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পিরোজপুর ও পাথরঘাটা পিল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শুক্রবার বিকেল ৩টা থেকে পিরোজপুর ও পাথরঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা বন্ধ রেখে তারা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। ফলে ভোগান্তিতে পড়েছে পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকরা। পাথরঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার আব্দুস সালাম জানান, গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি, পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূতকরণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে কর্মকর্তা কর্মচারীরা প্রায় ১০ মাস ধরে আন্দোলন করে চলছে। আমরা অফিসিয়ালভাবেবিস্তারিত পড়ুন


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : কাউখালীতে দুই জেলের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের কাউখালীতে উপজেলায় কঁচা নদীতে ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লা এই কারাদন্ড দেন। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কাউখালীর চিরাপাড়া গ্রামের রাজিব খান (২৪) ও ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মিন্টু ডাকুয়া (২৩)। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। উপজেলা প্রশাসনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial