প্রধান সূচি

বাগেরহাটে যুবদলের প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মী সভা উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা যুবদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা জাকারিয়া মিলন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, মল্লিক জিয়াউল হক, আবুল হাসান, মহিদুল ইসলাম, মুরাদ চৌধুরী, ডাকুয়া অলিউর রহমান, সুমন পাইক, আল আমিন খান, মোল্লা মাসুদ আলমসহ জেলার ১২টি ইউনিটের যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিববৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial