Monday, October 14th, 2024
সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদ পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মাইনুর রহমান
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান মো. মাইনুর রহমান (টিটো)। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার হিসেবে কর্মরত আছেন। মো. মাইনুর রহমান ১৯৯১ সালের ২১ জুন ২৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত হন এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোর্সের সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হয়ে অসামান্য গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার’ লাভ করেন। পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের সড়কের বাসিন্দা প্রয়াত পুলিশ কর্মকর্তা (ডিএসপি) লুৎফর রহমান এবং মরহুমা হাসিনা আক্তার দম্পতির ছোট ছেলে মাইনুর রহমান (টিটো)। মাইনুর রহমানবিস্তারিত পড়ুন
বাগেরহাটে যুবদলের প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মী সভা উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা যুবদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা জাকারিয়া মিলন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, মল্লিক জিয়াউল হক, আবুল হাসান, মহিদুল ইসলাম, মুরাদ চৌধুরী, ডাকুয়া অলিউর রহমান, সুমন পাইক, আল আমিন খান, মোল্লা মাসুদ আলমসহবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ঘুষের টাকা ফেরত দিলেন দুই শিক্ষা অফিসার
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩৬নং উত্তর লেবুজিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামানের বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অপরাধে এবং তাকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনের জন্য ঘুষ নেওয়া ৯০ হাজার টাকা উপজেলার দুই প্রাথমিক শিক্ষা অফিসার ফেরৎ দিয়েছেন বলে জানা গেছে। ঘুষ নেওয়ার বিষয়টি এ বছরের জুলাই-আগস্টে হলেও সম্প্রতি জানাজানি হয়। শিক্ষা অফিসের ঘুষ লেনদেনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার অবগত হয়ে নড়েচরে বসে শিক্ষা অফিস। এরপর গত ৫ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুজ্জামানের চাচাতো বোনের বাসায় গিয়ে ঘুষের টাকা ফেরত দিয়ে আসেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শাহিনুজ্জামানের চাচাতো বোন।বিস্তারিত পড়ুন
