প্রধান সূচি

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সকাল ৮টায় ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের মাদারসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে।
নিহত হাসিবের নানা আ. মালেক খান জানান, হাসাবি তার মামা শফিকুলের সাথে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। সকালে বাগেরহাট থেকে মাছ ক্রয় করে টমটম যোগে মঠবাড়িয়ার দিকে ফিরছিলেন। এসময় ভান্ডারিয়ার মাদারসি বাজরে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সাকুরা পরিবহন টমটমটিকে চাপাদিলে ঘটনাস্থলেই হাসিব মারা যায়। এসময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) গুরুতর আহত হন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial