Saturday, July 27th, 2024
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল ৮টায় ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের মাদারসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে। নিহত হাসিবের নানা আ. মালেক খান জানান, হাসাবি তার মামা শফিকুলের সাথে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। সকালে বাগেরহাট থেকে মাছ ক্রয় করে টমটম যোগে মঠবাড়িয়ার দিকে ফিরছিলেন। এসময় ভান্ডারিয়ার মাদারসি বাজরে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সাকুরা পরিবহন টমটমটিকে চাপাদিলে ঘটনাস্থলেই হাসিব মারা যায়। এসময় স্বাধীন (৩০) ও মেহেদীবিস্তারিত পড়ুন
