প্রধান সূচি

ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়া গাজীকে সংবর্ধনা দিল শিক্ষকরা

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীকে সংবর্ধনা দিয়েছে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী পাড়েরহাট রাজল²ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১১টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এর আগে কোন উপজেলা চেয়ারম্যানকে এভাবে সংবর্ধনা দেয়া হয়নি।
বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন লাভলী, ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, কবির হোসেন বয়াতী, শাওন তালুকদার, মাসুদ করিম ইমন, প্রধান শিক্ষক অসীম কুমার, হেলাল উদ্দিন গাজী, নেছার উদ্দিন, সন্তোষ কুমার, শিব শংকর, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, শিক্ষক নুরুল আমিন, সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক আরিফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বলেন, শিক্ষকদের কাছ থেকে সংবর্ধিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আজীবন শিক্ষকদের সম্মান করে যাবো। শিক্ষকদের সকল সমস্যার সমাধানসহ শিক্ষকদের পাশে থাকবো। এসময় তিনি ইন্দুরকানী উপজেলাকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial