প্রধান সূচি

Thursday, July 4th, 2024

 

দুই দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি : বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

বাংলাদেশ ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতির ভিত্তিতে একটি বৈদেশিক নীতি অনুসরণ করে আসছে, যা ১৯৭২ সালে সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্নিবেশিত করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর এই কূটনৈতিক দর্শনকে সমুন্নত রেখে কাজ করে চলেছেন। দক্ষ কূটনৈতিক কৌশলের মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন জটিল আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করেছে, ঠিক তেমনি চীন ও ভারতের মতো বিশ্ব পরাশক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এর ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হচ্ছে। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বৈদেশিকবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়া গাজীকে সংবর্ধনা দিল শিক্ষকরা

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীকে সংবর্ধনা দিয়েছে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী পাড়েরহাট রাজল²ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১১টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এর আগে কোন উপজেলা চেয়ারম্যানকে এভাবে সংবর্ধনা দেয়া হয়নি। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারাবিস্তারিত পড়ুন


যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন : লড়ছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। এবারের নির্বাচনে ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড ৩৪ প্রার্থী অংশ নিচ্ছেন। বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ৬৫০টি সংসদীয় আসনে সাড়ে ৪ কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন সাড়ে ৪ হাজার প্রার্থী। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে চারজন শেষ সংসদে এমপি ছিলেন। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে লড়েছিলেন। এবার বিরোধী দল লেবার পার্টি থেকেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিধান মিস্ত্রী (৪৫) নামে এক এনজিও কর্মীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মাদ্রা গ্রামের নিজ বাড়ীর পাশের একটি আম গাছ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিধান মিস্ত্রী ওই গ্রামের সতিন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে তিনি এনজিও দেনার দায়ে হয়তো আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান মিস্ত্রী আরামকাঠি গ্রামের মো. রহমত উল্লাহ নামে এক ব্যক্তির পরিচালিত আরামকাঠিবিস্তারিত পড়ুন


প্রিয়ো পিরোজপুর আমার …

প্রকৃতির নিজ হাতে সাজানো অধরা। তুমি অভ্যেস হয়ে আসা অভ্যস্থ মননের একটু করো হাসি। দিগি¦দিক জ্ঞানশূণ্য বিশ্ব বিধাতার অপরূপ জন্মভূমি। শিল্পীর তুলির এক অপূর্ব মায়া তুমি। উর্বসী অপরুপা রূপলাবন্যময়ী ছায়া সুনিবিড় মেঠো পথ খানি। অমৃত সুধা স্বর্গের অপ্সরী! নয়নাভিরাম স্নিগ্ধরূপ তোমার! শরতের সাদা সফেদ আসমান নিজহাতে সাজিয়েছো বদন তোমার। গ্রীষ্মের রৌদ্রতপ্ত মাঠ, শরতের কাশবন। চারিদিকে শুধু পাখির কূজন। নয়নাভিরাম বিপুলা তুমি, সে যে আমার জন্মভূমি।।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial