প্রিয়ো পিরোজপুর আমার …
প্রকৃতির নিজ হাতে সাজানো অধরা।
তুমি অভ্যেস হয়ে আসা
অভ্যস্থ মননের একটু করো হাসি।
দিগি¦দিক জ্ঞানশূণ্য
বিশ্ব বিধাতার অপরূপ জন্মভূমি।
শিল্পীর তুলির এক অপূর্ব মায়া তুমি।
উর্বসী অপরুপা রূপলাবন্যময়ী
ছায়া সুনিবিড় মেঠো পথ খানি।
অমৃত সুধা স্বর্গের অপ্সরী!
নয়নাভিরাম স্নিগ্ধরূপ তোমার!
শরতের সাদা সফেদ আসমান
নিজহাতে সাজিয়েছো বদন তোমার।
গ্রীষ্মের রৌদ্রতপ্ত মাঠ, শরতের কাশবন।
চারিদিকে শুধু পাখির কূজন।
নয়নাভিরাম বিপুলা তুমি,
সে যে আমার জন্মভূমি।।
Please follow and like us:
« উপকূল সুরক্ষা বেড়িবাঁধ : বাঁধের ফাঁদে বিপন্ন উপকূল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার »
