প্রধান সূচি

শোক সংবাদ : ফরিদা ইসলাম

স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মুইদুল ইসলামের মা ফরিদা ইসলাম মঙ্গলবার বিকেলে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজেউন)।
তিনি স্বাস্থ্য বিভাগের সাবেক উপপরিচালক মরহুম ডা. নুরুল ইসলামের সহধর্মিনী। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।
বুধবার সকালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফরিদা ইসলামের মৃত্যুতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ গভীর শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial