প্রধান সূচি

স্বপ্নের গাংঙ্গচিল

আমি তোর বাবুই হবো,
রাত বিরাতে খবর নেবো।
খড় কুটোর নীড় বানাবো,
ঝড় তুফানে আগলে রবো।
নি:শ্ব হলে আবার হবো।
তবু আমি তোরই হবো
ঘুম না হলে, আকাশ হবো।
ছোট একটা নীড় বানাবো।
স্বপ্ন গুলোর প্রাণ জড়াবো,
আমি তোর বাবুই হবো,
দিন শেষে তোর আশ্রয় হবো,
গগন পাণে চেয়ে র’বো।
সকাল বেলার উঠোন হবো,
উল্টো স্রোতের নৌকা হবো
সময় পেলে গান শোনাবো,
আমিই তোর বাবুই হবো।
রোজ বিকেলে নাও ভাসাবো,
সন্ধ্যে হলে ঐ আকাশের তারা হবো,
রাত হলেও তোরই হবো,
আমি তোর বাবুই ই হবো।
রাত বিরাতে খবর নেব
ভাত ঘুমের দুপুর হবো
দেয়াল হীন এক সংসার হবো
নিকোনো এক উঠোন হবো
সন্ধ্যাবেলার বাতি হবো
সলতেহীন এক কূপি হবো
অন্ধকারে জড়িয়ে রবো
কফির চুমুকের সংঙ্গী হবো
আমি তোর এক লাগামহীন নৌকা হবো
তোর উপন্যাসের দু:খি এক কাহিনী হবো
দরজার চৌকাঠ ঘেঁষে শুয়ে থাকা
বাদামী এক বিড়াল হবো।
তোর একলা থাকার সংঙ্গী হবো
তোর শিমূলের শালিক হবো
তোর বিষন্ন প্রহরের এক সন্ধ্যা হবো
তোকেই শোনাবো,
এক জীবনের শেষ নি:শ্বাসের যন্ত্রণার নির্যাস
আমার শেষ যাত্রার খাটিয়াটা তোর কাঁধেই রাখব।
শব বয়ে নেওয়ার যন্ত্রণাটা তোকেই দেবো
আমি তোর বাবুই হবো
তবুও আমি তোরই হব।
শেষ অব্দি তোর ভালো একটা বন্ধু হবো।।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial