প্রধান সূচি

ঘূর্ণিঝড় ‘রিমাল’

পিরোজপুরে সন্ধ্যার পরে ধমকা বাতাস : পানির স্রোতে ভেঙ্গে গেছে ভেরিবাঁধ

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে পিরোজপুরে রবিবার সন্ধ্যার পর থেকে ধমকা বাতাস বইতে শুরু করেছে। সেই সাথে চলছে হাল্কা বৃষ্টি।
জেলার কঁচা কালিগঙ্গা, বলেশ্বরসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির স্রোতে জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় ভেরিবাঁধ ভেঙ্গে গেছে। এসব এলাকার বাসিন্ধারা আতঙ্কে রয়েছে।
টগড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ফরাজি জানান, কঁচা নদীর পানির স্রোতে ভেরিবাঁধে দেওয়া জিওব্যাগ ধ্বসে গিয়ে বাঁধ ভেঙ্গে গেছে। রাতে পানি বৃদ্ধি পেলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় পিরোজপুর পৌর শহরের মধ্যরাস্তা, ডিসিপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে গেছে।


এদিকে, নদী পাশ্ববর্তী এলাকার লোকজনকে আশ্রায় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য কাজ করে চলছে জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। দুপুর থেকে এ বিষয়ে মাইকিং করা হয়।
পিরোজপুর জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান রবিবার বিকেলে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, জেলার ৩ লক্ষাধিক মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ৫৬১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিকেল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোকজন আসা শুরু করেছে। রাতে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়া লোকজনের খাবারের জন্য খিচুরী রান্নার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial