প্রধান সূচি

Sunday, May 26th, 2024

 

ঘূর্ণিঝড় ‘রিমাল’

পিরোজপুরে সন্ধ্যার পরে ধমকা বাতাস : পানির স্রোতে ভেঙ্গে গেছে ভেরিবাঁধ

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে পিরোজপুরে রবিবার সন্ধ্যার পর থেকে ধমকা বাতাস বইতে শুরু করেছে। সেই সাথে চলছে হাল্কা বৃষ্টি। জেলার কঁচা কালিগঙ্গা, বলেশ্বরসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির স্রোতে জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় ভেরিবাঁধ ভেঙ্গে গেছে। এসব এলাকার বাসিন্ধারা আতঙ্কে রয়েছে। টগড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ফরাজি জানান, কঁচা নদীর পানির স্রোতে ভেরিবাঁধে দেওয়া জিওব্যাগ ধ্বসে গিয়ে বাঁধ ভেঙ্গে গেছে। রাতে পানি বৃদ্ধি পেলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় পিরোজপুর পৌর শহরের মধ্যরাস্তা, ডিসিপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে গেছে। এদিকে,বিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় রেমাল

পিরোজপুরে ১০ নম্বর মহাবিপদ সংকেত : ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ পিরোজপুরে ৩ লক্ষাধিক মানুষকে আশ্রয় দিতে ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে পিরোজপুরে রবিবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা দমকা বাতাস বইছে। পিরোজপুর ১০ নম্বর মহাবিপদ সংকেত আওতায় রয়েছে। জেলার কঁচা, বলেশ^র, কালিগঙ্গাসহ বিভিন্ন নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে উদ্বেগ আর উৎকন্ঠা বাড়ছে উপকূলীয় জেলা পিরোজপুরের নদীপাড়ের ৫ লক্ষাধিক মানুষের মাঝে। তবে এখন পর্যন্ত মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়া শুরু করেনি। ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর ক্ষয়ক্ষতি জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial