প্রধান সূচি

আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আবাসিক রিলাক্স হোটেল থেকে মো. ইদ্রিস মিয়া (৫২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে হোটেলের দ্বিতীয় তলার একটি ডাবল বেডের রুমের মধ্যে ফ্যানের সাথে লায়লনের রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ী উপজেলার সোহাগদল গ্রামের ৫নং ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ডের মৃত আব্দুর রউফের বড় ছেলে। উপজেলার মিয়ারহাটে তার দুটি গার্মেন্টেসের দোকান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দিয়ে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে।
হোটেলের ম্যানেজার জুয়েল বলেন, গত ২২ মে বিকেলে তার হোটেলে ওঠে দুইজনের থাকার কথা বলে তিনি একটি ডাবল রুমের বেড ভাড়া নেন। হোটেলে প্রতিদিন সন্ধ্যার পরে ভাড়া নিতেন ম্যানেজার জুয়েল। বৃহস্পতিবার সন্ধ্যার পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় নক করেন। এসময় ভিতর থেকে কোন সাড়া না পেয়ে চলে যান। শুক্রবার সকালে পূনরায় রুমে গিয়ে দরজায় নক করলে তখনো তিনি কোন সাড়া দিচ্ছিলেন না। এসময় দরজা ধাক্কা দিলে একটু ফাকা হয়ে যায়। তখন বাইরে থেকে তার (ইদ্রিস) ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।
দোকানের কর্মচারি ও পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস মিয়া গত ২২ মে রাতে দোকান থেকে বের হয়েছেন। পরে গত ২৩ মে রাতে তারা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পেয়েছেন।
ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি। শুক্রবার সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত ছাড়া বিস্তারিত কিছু বলা যাবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial