প্রধান সূচি

উপজেলা পরিষদ নির্বাচন

মঠবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম প্রতীক) এডভোকেট বায়জিদ আহম্মেদ এর নেতা-কর্মীদের ওপর প্রতিপক্ষ প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) এর কর্মীরা প্রতিনিয়ত হামলা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম প্রতীক) এডভোকেট বায়জিদ আহম্মেদ খান এ অভিযোগ করেন। এসময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক বাবু গোপাল রায়, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial