Sunday, May 19th, 2024
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠান
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদারের উদ্যোগে এ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান হেসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মান্নান উজ্জল, উপজেলা ছাত্রলীগের আহবায় রেদোয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক আলামিন সরদার প্রমুখ। পরে উপজেলা অডিটোরিয়ামে জন্মদিনের কেক কাটা হয়।
কেমন হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ?
গত ৫ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলার ভোটাররা তাদের সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ কথা নিশ্চিতভাবেই বলা যায় যে, নির্বাচন ছিল অবাধ ও সুষ্ঠু, যদিও কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি নিয়ে অনেকের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে কারণ নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী গড়ে ৩৬.১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে আশার কথা হলো প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেনি, যদিও কোনও কোনও নির্বাচনি এলাকায় কোনও কোনও প্রার্থী তাদের পেশীশক্তি প্রদর্শনের চেষ্টা করেছেন। এখন একটি প্রাসঙ্গিক প্রশ্ন হলো– অতীতের উপজেলা পরিষদবিস্তারিত পড়ুন
উপজেলা পরিষদ নির্বাচন
মঠবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম প্রতীক) এডভোকেট বায়জিদ আহম্মেদ এর নেতা-কর্মীদের ওপর প্রতিপক্ষ প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) এর কর্মীরা প্রতিনিয়ত হামলা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম প্রতীক) এডভোকেট বায়জিদ আহম্মেদ খান এ অভিযোগ করেন। এসময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন
