ভান্ডারিয়ায় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ভান্ডারিয়া শেখ কামাল অডিটরিয়ামে উপজেলা যুবলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাসির উদ্দিন পিয়াস। এছাড়া পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ১৮ মে পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
Please follow and like us:
« নির্বাচনের পথ রুদ্ধ করলেই রাজনীতির পথ বন্ধ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সরকার ও নাগরিকের মধ্যে অংশীদারিত্ব তৈরি হলে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে : তথ্য প্রতিমন্ত্রী »
