Wednesday, May 15th, 2024
সরকার ও নাগরিকের মধ্যে অংশীদারিত্ব তৈরি হলে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে : তথ্য প্রতিমন্ত্রী
সরকার ও নাগরিকের মধ্যে অংশীদারিত্ব তৈরি হলে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বসবাসরত মানুষের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অভ্যাস পরিহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার তার কাজ করবে কিন্তু নাগরিককে তার দায়িত্বের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। নাগরিক অধিকার যেমন সংরক্ষণের বিষয় আছে, তার দায়িত্ব পালনেরও বিষয়বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ভান্ডারিয়া শেখ কামাল অডিটরিয়ামে উপজেলা যুবলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাসির উদ্দিন পিয়াস। এছাড়া পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, আগামী ১৮ মে পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের পথ রুদ্ধ করলেই রাজনীতির পথ বন্ধ
প্রথম দফার উপজেলা নির্বাচনে কক্সবাজারের মহেশখালী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক জামায়াত নেতা মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে হারিয়েছেন সাবেক বিএনপি নেতা নেতা হাবিব উল্লাহকে। জয়নাল আবেদীন দলীয় রাজনীতিতে খানিকটা নিস্ক্রিয় থাকলেও হাবিব উল্লাহ বহিষ্কারের আগ পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। বিএনপি-জামায়াতের ভোট প্রবণ ওই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন কেউ প্রার্থী হননি। প্রথম দফা উপজেলা নির্বাচনে যেখানে বিএনপি-জামায়াতের ভোট বেশি এবং তাদের দলের প্রার্থী ছিল সেখানে ভোট পড়ার হারও ছিল বেশি। তার মানে বিএনপির ভোটাররা ভোট দিতে চান কিন্তু প্রার্থী পান না। প্রথম দফারবিস্তারিত পড়ুন
