পিরোজপুরে জিংক সমৃদ্ধ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ফিড দি ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকাচার একটিভিটি (সি.এস.এ) প্রকল্পের অর্থায়নে চলতি বোরো মৌসুমে এই জনপ্রিয় জাতের ধানের চাষ করা হয়েছে। জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ ধান হেক্টর প্রতি ফলন হয়েছে ৭.৯৯ টন।
মঙ্গলবার অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানে সি.এস.এ প্রকল্পের ফিল্ড অফিসার মো. আবু জাফর, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হুসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কুমার দাস ও আবদুল্লা আল মেহেদী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএফডিসিও কৃষিবিদ দূর্গাপদ সরকার।

মাঠদিবসে প্রবীন কৃষক গৌরাঙ্গ রায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জিংক সমৃদ্ধ এই জাতের ধান আমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে। ভবিষ্যতে এই উচ্চ ফলনশীল জাতের আবাদ আরো বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, আইএফডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে।
