ভান্ডারিয়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরকে আধুনিক, পরিস্কার পরিচ্ছন্ন ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে দূষণমুক্ত ভান্ডারিয়া গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করে বলেন, পরিবেশ বান্ধব মডেল উপজেলায় পরিণত করার কর্মসূচি নিয়ে কাজ করছেন। পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে পঁচন, অপঁচনশীল সকল ধরণের বজ্য পথঘাট থেকে কুড়িয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের সকল বজ্য পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে সংরক্ষণ করে নিয়ে ধ্বংস করতে হবে।
উপজেলা নির্বাহী আফিসার ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. শর্মী রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিচান সিকদার, যুগ্ম আহবায়ক আল আমিন সরদান, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলন রুবেল খান প্রমুখ।
